পাঁচ বছর আগে বাংলাদেশ ক্রিকেটকে কাঁপিয়ে দিয়েছিল মোহাম্মদ আশরাফুলের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা। আকসু প্রতিনিধিদের কাছে ২০১৩ বিপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নেন আশরাফুল। ৫ বছরের নিষেধাজ্ঞা আগামীকাল ১৩ আগস্ট শেষ হচ্ছে। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান এই মুহূর্তে আছেন লন্ডনে। গত পাঁচ বছরের অভিজ্ঞতা, নিজের উপলব্ধি আর ভবিষ্যৎ ভাবনা নিয়ে প্রথম আলো অনলাইনের মুখোমুখি হলেন তিনি* এই মুহূর্তে লন্ডনে কী করছেন?
আশরাফুল: ব্যক্তিগত উদ্যোগে কিছু ম্যাচ খেলছি। ফিটনেস নিয়ে কাজ করছি। আগামী বিশ্বকাপে হবে এখানে। জাতীয় দলে খেলা নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠে যাচ্ছে। প্রস্তুতি নিচ্ছি। আমার লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ খেলা।
* জাতীয় দলের প্রসঙ্গে পরে আসছি। যেটা বলছিলেন, অবশেষে পুরোপুরি মুক্তি পেতে যাচ্ছেন নিষেধাজ্ঞা থেকে—নিশ্চয়ই ভীষণ স্বস্তি দিচ্ছে বিষয়টা?মোহাম্মদ আশরাফুল: এই দিনটার জন্য গত সাড়ে ৫ বছর ধরে অপেক্ষা করেছি। পুরোপুরি মুক্ত হব কবে, পুরোপুরি খেলায় ফিরতে পারব কবে, জাতীয় দলে নির্বাচনের জন্য উপযুক্ত হব কবে—এমন ভাবনা কাজ করেছে অনেক দিন। অবশ্যই অন্য রকম ভালো লাগা কাজ করছে। অবশ্য গত দুই বছর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ খেলছি। নিষেধাজ্ঞা ছিল জাতীয় দল ও বিপিএলে। দুটিই পুরোপুরি কেটে যাচ্ছে। খুবই ভালো লাগছে।
* ব্যক্তিগত কিংবা খেলোয়াড়ি জীবন—দুটিই কতটা কঠিন ছিল এই সাড়ে পাঁচ বছর?আশরাফুল: শুধু আমার নয়, কঠিন সময় গেছে আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু—সবারই। খেলাটা ভীষণ ভালোবাসি, ছোটবেলায় মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে হেঁটে অনুশীলনে যেতাম। অনেক পরিশ্রম করে ক্রিকেটার হয়েছি। গত সাড়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলাম কিন্তু বাংলাদেশের এমন কোনো ম্যাচ নেই, যেটা আমি দেখিনি। খেলতে পারিনি—একটা কঠিন সময় তো গেছেই। নিষেধাজ্ঞার শুরুতে বেশি কঠিন গেছে। এখন অনেকটাই কাটিয়ে উঠেছি।
* নিষেধাজ্ঞার এই সময়ে হতাশা থেকে কখনো ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা এসেছে?
আশরাফুল: নাহ, কখনোই মনে হয়নি। ওই ঘটনা যখন ঘটেছে, তখন থেকে মনে হয়েছে, আমাকে আবার ফিরতে হবে। আবার দেশকে কিছু দিতে হবে। আমি একটি ভুল করেছি। সেটা স্বীকারও করেছি। সততা থেকে যদি ফের কিছু করতে পারি, সেটাই হবে জীবনের সবচেয়ে বড় অর্জন। যখন স্বীকার করেছিলাম (স্পট ফিক্সিংয়ের কথা), ওই সময় ভেবেছি যদি আরেকটা সুযোগ পাই কিছু করে দেখাতে হবে। যেহেতু আমি ব্যাটসম্যান। এই সাড়ে পাঁচ বছরে কখনোই মনে হয়নি যে ফিরতে পারব না। কিছুটা সৌভাগ্যবান, দেশে কিংবা দেশের বাইরে ভক্ত-সমর্থকেরা প্রচুর সমর্থন জুগিয়েছেন আমাকে। আগে যখন খেলতাম, ভক্তসংখ্যা যদি ৫০ হয়, স্বীকার করার পর সেটি বেড়েছে অনেক। যারা ভক্ত ছিল না, তারাও এখন অপেক্ষা করছে—ফিরে এসে কেমন করি, সেটা দেখতে। এ-ও সত্যি, অনেকে চান না আমি ফিরি।
wow good news if you want more same news just click "Here"
ReplyDeletei love this post if you want more just look "Rasel"
ReplyDeleteThis is awesome post if you want more just look here: Kah Shawon
ReplyDeletethis is a nice post if you want more just look here: Here
ReplyDeleteThis is awesome post if you want more just look.Click Here
ReplyDeletenice post if you want more just look "lisan"
ReplyDelete